শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
'ভুয়া পরিচয় দিয়ে, জাল সনদ নিয়ে অনেকে মুক্তিযোদ্ধা হয়েছেন। অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা তালিকা থেকে ছিটকে পড়েছেন।
আজ শনিবার দুপুরে চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন উপদেষ্টা।
ফারুক-ই-আজম বলেন, প্রতারণার আশ্রয় নিয়ে তারা এত দিন রাষ্ট্রের ভাতা ভোগ করেছে। মন্ত্রণালয় তা যাচাই-বাছাই করবে। রাষ্ট্রের সঙ্গে প্রতারণার জন্য তাদের শাস্তিও ভোগ করতে হবে।
উপদেষ্টা বলেন, মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে যে প্রশ্ন আছে, যত অভিযোগ আছে -যাচাই-বাছাই করা হলে সব সত্য বেরিয়ে আসবে।
বিডিইয়র্ক ডেস্ক, ঢাকা।