নিউইয়র্কের জ্যামাইকায় বাংলাদেশী ডেমোক্রেটদের বিজয় উদযাপন ও মিষ্টি বিতরণ
শনিবার, ০৭ নভেম্বর, ২০২০
বাংলাদেশী কমিউনিটির ডেমোক্রেট সমর্থিত নেতৃবৃন্দ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা করা হয়নি। তবে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন জয়ের দ্বারপ্রান্তে।
তাই জ্যামইকায় শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশি ডেমোক্রেটরা তাৎক্ষনিক ছোট আকারে বিজয় উৎসবের আয়োজন করে। নিউ অ্যামেরিকান ইয়ুথ ফোরামের সভাপতি আহনাফ আলমের উদ্যোগে আয়োজিত বিজয় উৎসবে বক্তারা ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনকে অভিনন্দন জানান তাঁর ভূমিধস বিজয়ের জন্য। তারা অভিনন্দন জানান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকে। বক্তারা বলেন, যুক্তরাষ্ট্রের মুল্যবোধ বিসর্জন, করোনাকালীণ দেশের মানুষের জীবন নিয়ে ছিনিমিন খেলা,বহির্বিশ্বে যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠত্ব হারিয়ে ফেলাসহ নানা কারণে প্রেসিডেন্টের উপর ক্ষিপ্ত জনগণ ব্যালটের মাধ্যেম জবাব দিয়েছে। তারা বলেন, যত টালবাহানাই করুন না কেন হোয়াইট হাউজ আপনাকে ছাড়তেই হবে। বক্তৃতা করেন নিউ অ্যামেরিকান ডেমোক্রেটিক ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গোলাম মোস্তফা মিরাজ খান, বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট মোহাম্মদ আলী, রিয়েল এস্টেট ব্যবসায়ী মো: আনোয়ার হোসন, বাংলাদেশ এসোসিয়েশন অব জ্যামাইকার সভাপতি সৈয়দ বাহালুল উজ্জল, নিউ অ্যামেরিকান উইমেন ফোরামের ভাইস প্রেসিডেন্ট রিনা সাহা, ডালিয়া চৌধুরী, নিউ অ্যামেরিকান ইয়ুথ ফোরামের প্রেসিডেন্ট আহনাফ আলম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শেখ আল আমিন, ভাইস প্রেসিডেন্ট শাহ ফারুক রহমান, মাসুদুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের ডেমোক্রেট নেতৃবৃন্দ। পরে সব শ্রেণী পেশার মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
শাহ ফারুক রহমান, নিউইয়র্ক ।