সোমবার, ১২ মে, ২০২৫
গতকাল বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার। এখন দলটির নিবন্ধন বাতিল করার প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, প্রজ্ঞাপনটা আসতে দেন।
আজ সোমবার (১২ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা কার্টার সেন্টারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন।
সিইসি বলেন, এখনও গেজেট আমাদের হাতে এসে পৌঁছায়নি। অফিশিয়াল ডকুমেন্টস হাতে আসার পর আলোচনা করে সিদ্ধান্ত নেব।
বিডিইয়র্ক ডেস্ক,ঢাকা।