মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
নিউইয়র্কের প্রথম পথমেলা অনুষ্ঠিত হলো জ্যাকসন হা্ইটসে। হাজারো মানুষের উপস্থিতিতে গান গেয়ে দর্শক শ্রোতাদের প্রসংশা কুড়ালেন রিজিয়া পারভীন, রানো নেওয়াজ, শাহ মাহবুব ও অনিক রাজ।
গত ২৪ মে শনিবার জ্যাকসন হাইটসের ৭৬ স্ট্রিটে অনুষ্ঠিত এই মেলার উদ্বোধন করেন সাবেক সাংসদ ও সাপ্তাহিক ঠিকানার সম্পাদক এমএম শাহিন। মেলার আয়োজক ছিল ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট, ইউএসএ। সভাপতিত্ব করেন শাহ শহিদুল হক। অনুষ্ঠান পরিচালনা করে মিয়া মোহাম্মদ দুলাল ও পারভীন কনা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ আলী, মহিউদ্দীন দেওয়ান, ডা. এনামুল মালিক, ফাহাদ সোলায়মান, নুরুল আজিম,এসএম আলম, আহসান হাবিব, হাসান জিলানী, রাসেক মালিক, রুহুল সরকার, ইঞ্জি. আব্দুল খালেক,তরিকুল ইসলাম,কামরুজ্জামান বকুল,শাহাদত হোসেন,আব্দুস সোবহান,আকতার হোসেন, অনিক রাজ, খায়রুল ইসলাম খোকন,ইশতিয়াক রুপু ও রোজোয়ানা রাজ্জাক সেতু।
বিডিইয়র্ক ডেস্ক, নিউইয়র্ক।