বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
নিউইয়র্ক স্টেট বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার বলেছেন, গত ১৭ বছরের মতো সামনের দিনগুলোতেও আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাই-আগস্টের গণ অভ্যুত্থানের সাফল্য ঘরে ওঠাতে হলে আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।
শুক্রবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি হলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমান। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আবদুল লতিফ সম্রাট, আন্তর্জাতিক বিষয়ক কমিটির অন্যতম সদস্য গোলাম ফারুক শাহীন, স্টেট বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জসিম উদ্দিন ভিপি প্রমুখ।
সভায় আরও বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর বিএনপির (দক্ষিণ) সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, উত্তরের সভাপতি আহবাব চৌধুরী, দক্ষিণের সিনিয়র সহসভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন মৃধা, স্টেট বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান, সাংবাদিক আনিসুর রহমান, দেওয়ান কাউসার, নীরা রাব্বানী, কুমিল্লা সোসাইটির সভাপতি ও বিএনপি নেতা কাজী আসাদ উল্যাহ প্রমুখ।
বিডিইয়র্ক ডেস্ক, নিউইয়র্ক।