শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
নতুন কমিটির শপথ গ্রহণ, ফুল দিয়ে বরণ, শুভেচ্ছা বক্তৃতা, নাচ, গান আর নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল শাপলা ওয়েলফেয়ার এসোসিয়েটস ইউএসএ ইনক’র নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান। গত সোমবার সন্ধ্যায় আমন্ত্রিত অতিথি এবং শাপলা ওয়েলফেয়ার এসোসিয়েটস’র কর্মকর্তা, সদস্য ও তাদের পরিবার পরিজনদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি উডসাইডের গুলশান ট্যারেস অডিটোরিয়াম এক মিলনমেলায় পরিণত হয়।
সংগঠনের সভাপতি মোহাম্মদ মোস্তফা (রিপন) এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ আল আমিন। নব নির্বাচিত কর্মকর্তাদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার মীর এইচ জামাল।
অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিটিভিস্ট, ঢাকা জেলা এসোসিয়েশনের সভাপতি দুলাল বেহেদু। এ সময় শাপলা ওয়েলফেয়ার এসোসিয়েটস ইউএসএ ইনক’র নতুন কমিটির সবাইকে অভিনন্দন জানিয়ে প্রধান অতিথি দুলাল বেহেদু বলেন, আমি আশা করি আপনারা নিজেদের সংগঠনসহ বাংলাদেশ কমিউনিটির মানুষের কল্যাণে আত্মনিয়োগ করবেন।
তিনি অসাধারণ আয়োজনের জন্য অনুষ্ঠান সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। শাপলা ওয়েলফেয়ার এসোসিয়েটস ইউএসএ ইনক’র যে কোন প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকারও করেন দুলাল বেহেদু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সংগঠনের সাবেক সভাপতি ওয়াসিম উদ্দিন, নূরুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াৎ হোসেন, অনুষ্ঠানের আহবায়ক মোঃ নওশেদ হোসেন, ড.মোহাম্মদ হোসাইন, ফারুক আহমেদ মজুমদার, আমিনুল ইসলাম চৌধুরী,মামুন মিয়াজি, শামসুদ্দিন আহমেদ, শো টাইম মিউজিক’র সিইও খাইরুল ইসলাম খোকন, সিদ্দিক পাটোয়ারী, নাঈম আহমেদ, টিপু সুলতান, সোহেল গাজী, অনুষ্ঠানের সদস্য সচিব মোঃ সাইফুল আমিনসহ অনেকে। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বেশ কয়েকজনের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
জনপ্রিয় সঙ্গীত শিল্পী কামরুজ্জামান বকুল ও চ্যানেল আই সেরাকণ্ঠ কৃষ্ণা তিথির গানে বিমোহিত হন দর্শক-শ্রোতা। সবশেষে নৈশভোজে আপ্যায়ন করা হয় উপস্থিত সবাইকে।
শাহ ফারুক রহমান এডিটর,
বিডিইয়র্ক, নিউইয়র্ক।