মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫
নিউইয়র্ক সিটি কর্পোরেশন নির্বাচনের আগ মুহূর্তে অর্থাৎ সোমবার সন্ধ্যায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বতন্ত্র প্রার্থী সাবেক গভর্নর এন্ড্রু কূমোকে ভোট দিতে রিপাবলিকান তথা সিটির ভোটারদের প্রতি আহবান জানিয়েছেন। এমনকি তিনি নিউ ইয়র্কবাসীদের সতর্ক করেছেন, যেন তারা আগামীকালের মেয়র নির্বাচনে রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে ভোট না দেন।
ট্রাম্প পোস্টে আরও লিখেছেন, “কার্টিস স্লিওয়াকে ভোট দেওয়া মানে মামদানিকেই ভোট দেওয়া। ”
এন্ড্রু কূমোকে সমর্থন জানিয়ে ট্রাম্প লিখেছেন, “আপনি ব্যক্তিগতভাবে অ্যান্ড্রু কুমোকে পছন্দ করুন বা না করুন, আপনার কাছে আসলে কোনো বিকল্প নেই। আপনাকে তাকে ভোট দিতেই হবে এবং আশা করতে হবে তিনি দারুণ কাজ করবেন। তিনি সেটা পারেন, মামদানি পারেন না!”
ট্রাম্প এই নির্বাচনে কূমোকেই সমর্থন জানিয়েছেন।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।