বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫
অবশেষে ইতিহাস সৃষ্টি হল । বিশ্বের সবচেয়ে বহুজাতিক নগরী নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে নির্বাচিত হলেন প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয়, এবং সবচেয়ে কম বয়সী নেতা জোহরান মামদানি (Zohran Kwame Mamdani) ।
মেয়র নির্বাচনের এই বিজয়ে জোহরান মামদানী পেয়েছেন প্রায় ৫০.৪ শতাংশ ভোট, তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী, প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুমো পেয়েছেন প্রায় ৪১ শতাংশ ভোট, এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া পেয়েছেন প্রায় ৭.৫ শতাংশ ভোট। নির্বাচনের ফলাফল ঘোষণার মুহূর্তে তাঁর সমর্থকেরা উল্লাসে ফেটে পড়েন তাঁরা বলতে থাকেন “Zohran for the People!” এবং এই স্লোগানে মুখরিত হয়ে সবাই।
ব্রুকলিন প্যারামাউন্টে সমর্থকদের উদ্দেশ্যে বিজয়ী ভাষণ দেন জোহরান মামদানি। তিনি বলেন, নিউইয়র্ক সিটি বিনির্মানে অভিবাসীদের ভূমিকা আছে। অভিবাসীদের ক্ষমতাই এই সিটির ক্ষমতা। আবার আজকে একজন অভিবাসী এই সিটির দায়িত্ব নিলেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেন, টার্ণ দ্যা ভলিউম আপ।
জোহরান মামদানির বিজয়ী ভাষণের সময় ব্রুকলিন প্যারামাউন্টের বাইরেও হাজার হাজার মানুষ বিজয় উদযাপন করছিলেন।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।