নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের ২০২৬ সালের প্রথম মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
.
গতকাল বৃহস্পতিবার রাতে নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নতুন বছরের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে স্বতঃস্ফূর্তভাবে ক্লাবের সম্মানিত সদস্যরা অংশ নেন।
সংগঠনের নেতৃবৃন্দ সদস্যদের নতুন বছর শুভেচ্ছা জানান।
এ সময় নতুন বছরে নব উদ্যমে আরও বেশি মানবিক কার্যক্রম বাড়ানোর অঙ্গীকার করে সভায় জানানো হয়, গত পাঁচ মাসে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ মিলিয়ে ক্লাবটি মোট ৪২টি মানবসেবা প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করেছে।
এসব উদ্যোগের মাধ্যমে অসহায় মানুষ, শিশু এবং প্রয়োজনীয় সহায়তা প্রত্যাশীদের পাশে দাঁড়িয়েছে ক্লাবটি।
সভায় একটি বিশেষ পর্বে সম্মানিত সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর ও অত্র সংগঠনের সাবেক সভাপতি লায়ন শাহ নেওয়াজকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়।
এছাড়া সভায় সদস্যপদ নবায়নের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সভায়, আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে সব নবায়ন সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়।
সবশেষে ক্লাবের সভাপতি লায়ন জেএফএম রাসেল, সেক্রেটারি লায়ন মশিউর রহমান মজুমদার সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
পরে সবার মাঝে ডিনার সার্ভ করা হয়।