বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
ঝিনাইদহ-১ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) ভোট গণনা শেষে এ তথ্য জানা যায়।
প্রাপ্ত ফলাফলে দেখা যায়, আসনটির ১১৭টি কেন্দ্রের সবকটির ভোট গণনা শেষে মো. আসাদুজ্জামান পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবু সালেহ মো. মতিয়ার রহমান পেয়েছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট।
ফলে ১ লাখ ১৬ হাজার ২১ ভোটের ব্যবধানে ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. আসাদুজ্জামান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুজনিত কারণে সেখানে ভোটগ্রহণ স্থগিত থাকায় মঙ্গলবার ২৯৯টি সংসদীয় আসনে ভোট অনুষ্ঠিত হয়েছে। এতে মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান।
মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। সারাদেশে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে অংশ নেয় ৫০টি রাজনৈতিক দল। মোট ২ হাজার ২৮ জন প্রার্থীর মধ্যে ১ হাজার ৭৫৫ জন দলীয় এবং ২৭৩ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।
বিডিইয়র্ক ডেস্ক, ঢাকা।