সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
নাচ, গান আর বিভিন্ন ধাঁধায় সাজানো সাংস্কৃতিক সন্ধ্যা ‘ফাল্গুনে ভালোবাসা’ অনুষ্ঠিত হল নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে। ছোট, বড় সব বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত, উপভোগ্য।
অনুষ্ঠানের আয়োজক ছিল সাউথ এশিয়ান আর্টস, যা লুমেন কমিউনিটাটিস ইনক. (লুমেনিটি)-এর একটি প্রোগ্রাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শফিক। বিশেষ অতিথি ছিলেন ডা. মাসুদুল হাসান, মোহাম্মদ আমিনুল ইসলাম, রিয়াদ আহমেদ ও এমদাদ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন এইচ এম ইকবাল, নুরজ্জামান সারদার, কামাল হোসেন রাকিব, হুমায়ুন আহমেদ, মো: এমরান, জামাল হুসেইন ও মফিজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আফরিন তমা ও মিয়া মোহাম্মদ দুলাল। দুজনের সাবলীল উপস্থাপনা পুরো অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তোলে।
সাংস্কৃতিক পরিবেশনার প্রধান আকর্ষণ ছিলেন দিনাত জাহান মুন্নী, বিন্দু কণা ও শশী। এছাড়াও সঙ্গীত পরিবেশন করেন বাউল-কালা মিয়া, নিশাত, জান্নাত, মেহা, রাফসান, শারমি, রেক্সোনা ও রোজী আজাদ। শিল্পীদের একের পর এক পরিবেশনায় বিমোহিত হন দর্শক-শ্রোতা। অনুষ্ঠান চলে গভীর রাত পর্যন্ত। সেই সঙ্গে ছিল ক্লাসিক্যাল নৃত্য।
সব মিলিয়ে এক অসাধারণ ভালোবাসাময় সন্ধ্যা কাটালেন নিউইয়র্কবাসী- যা তাদের মনে থাকবে অনেক দিন।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।