শনিবার, ২৩ মে, ২০২৬
ট্রাম্প প্রশাসনের আরও এক গুরুত্বপূর্ণ কর্মকর্তার পদত্যাগ। এবার যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের পদ থেকে পদত্যাগ করছেন তুলসী গ্যাবার্ড।
তবে পারিবারিক কারণ দেখিয়ে তুলসী চিঠি লিখলেও হোয়াইট হাউসের একটি সূত্র দাবি করেছে, ট্রাম্প প্রশাসনই তাঁকে চলে যেতে বাধ্য করেছে। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে, ইরানের পারমাণবিক কর্মসূচি নস্যাৎ করার ক্ষেত্রে তুলসী গ্যাবার্ডের অবস্থান মার্কিন নীতির চেয়ে কিছুটা নরম। মার্কিন জাতীয় নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পদে গত বছর জানুয়ারিতে সাবেক ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য তুলসীকে মনোনীত করেছিলেন ট্রাম্প।
বিডিইয়র্ক ডেস্ক, নিউইয়র্ক।