মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতির বেশ উন্নতি হয়েছে। এতে জনমনে স্বস্তি বিরাজ করছে।
রোববার দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৬২৯ জন। আগের দিন শনিবার এই সংখ্যা ছিল ১ হাজার ৩৭ জন।
অন্যদিকে রোববার দেশটিতে আক্রান্তের সংখ্যা ছিল ৩৬ হাজার ৮শ ৯৬ জন। শনিবারের তুলনায় এই সংখ্যা প্রায় ১৩ হাজার কম।
এদিকে আক্রান্তের সংখ্যা সন্তোষজনক হারে কমতে থাকলে ৪ জুলাই করোনাকালীণ বিধিনিষেধ শিথিল করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ড. এ্যান্থনী ফাউসি।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।