বৃহস্পতিবার, ০৭ মে, ২০২৬
ভারতের রাজ্য পশ্চিমবঙ্গ-এ রাজনৈতিক অস্থিরতার মধ্যে রাজ্যের বর্তমান বিধানসভা ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বৃহস্পতিবার (৭ মে) জারি করা এক সরকারি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
রাজভবনের নির্দেশনায় বলা হয়েছে, শিগগিরই নতুন নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে পশ্চিমবঙ্গের নতুন বিধানসভা গঠন করা হবে। এদিকে সংবিধানের ১৭৪ নম্বর ধারা অনুযায়ী রাজ্যপাল বিধানসভা ভাঙার ক্ষমতা রাখেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগে অস্বীকৃতি জানিয়েছেন এবং দাবি করেছেন, তিনি নির্বাচনে পরাজিত হননি, তাই পদত্যাগের প্রশ্ন ওঠে না। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমান বিধানসভার সাংবিধানিক মেয়াদ শেষ হওয়ায় নতুন সরকার গঠনের পথ খুলে গেছে। আগামী ৯ মে নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিডিইয়র্ক ডেস্ক, নিউইয়র্ক।