সোমবার, ২৫ মে, ২০২৬
যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে টানা পঞ্চমবারের মতো জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন আইনপ্রণেতা শেখ রহমান। ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বী রবিন এমিলিয়া ম্যাককয়কে পরাজিত করেন।
চূড়ান্ত ফলাফল অনুযায়ী, শেখ রহমান ৫৪ দশমিক ৪৯ শতাংশ ভোট পেয়ে জয়ী হন। তিনি কর্মজীবী পরিবারের অধিকার, মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা সহজলভ্যতা এবং নতুন অর্থনৈতিক সুযোগ তৈরিকে তার প্রচারণার মূল বিষয় হিসেবে তুলে ধরেছিলেন।
২০১৯ সাল থেকে তিনি জর্জিয়ার ৫ নম্বর স্টেট সিনেট ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব করে আসছেন এবং প্রথম বাংলাদেশি-আমেরিকান ও প্রথম মুসলিম হিসেবে ইতিহাস গড়েন। জয়ের পর তিনি অভিবাসী ও বৈচিত্র্যময় জনগোষ্ঠীর অধিকার রক্ষা এবং এলাকার জীবনমান উন্নয়নে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
বিডিইয়র্ক ডেস্ক, নরসিংদী।
।