নিজেদের ভোট নিশ্চিত করতে দিনভর তৎপর ছিলেন বাংলাদেশী ডেমোক্রেট নেতা কর্মীরা
বুধবার, ০৪ নভেম্বর, ২০২০
ডেমোক্রেট স্টেট নিউইয়র্কে ডেমোক্রেটরা জিতবে এটাই স্বাভাবিক । কিন্তু তারপরও এতটুকু ছাড় দেননি ডেমোক্রেট নেতাকর্মীরা।
বিশেষ করে বাংলাদেশি ডেমোক্রেটরা সকাল থেকেই নিজেদের সব ভোট নিশ্চিত করতে সামাজিক যোগাযোগ মাধ্যেমে কেন্দ্রে আসার আহবান জানান। নিজেদের ভোট দিয়ে তারা কেন্দ্রে আসা অন্য ভোটারদের সহযোগিতার হাত বাড়ান। বাংলাদেশি ভলান্টিয়ারগণ ডেমোক্রেট প্রার্থীর পক্ষে কেন্দ্রে কেন্দ্রে ঘুরে বেড়ান ও ভোটারদের ভোটদানে উৎসাহিত করেন। ভোটদান শেষে ডেমোক্রেট ডিস্ট্রিক্ট লিডার এটর্নী মঈন চৌধুরী এবার বিজয়ী হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। নিউইয়র্কের জ্যামাইকায় দিনভর তৎপর ছিল নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাব, নিউ আমেরিকান ইয়ুথ ফোরাম এন ওয়াই এর নেতাকর্মীরা। নিউ আমেরিকান ইয়ুথ ফোরামের সভাপতি আহনাফ আলম বলেন, ইমিগ্রেন্টদের অস্তিত্ব রক্ষার স্বার্থেই জো বাইডেনকে ভোট দেওয়া উচিত। এছাড়া সিটির ব্রন্কস, ব্রুকলিন, লং আইল্যান্ডে বাংলাদেশি আমেরিকানদের জো বাইডেনের পক্ষে জোরালোভাবে কাজ করতে দেখা যায়। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের জনগন তাদের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচন করতে দিনব্যাপী ভোট প্রদান করে।
শাহ ফারুক রহমান, নিউইয়র্ক ।