সোমবার, ২৩ জুন, ২০২৫
কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। স্থানীয় সময় সোমবার (২৩ জুন) দেশটির রাজধানী দোহায় অবস্থিত ঘাঁটিতে এই হামলা চালানো হয়।
এদিকে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড বাহিনী (আইআরজিসি) আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে তারা কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটি লক্ষ্য করে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই ঘাঁটিতেই যুক্তরাষ্ট্রের প্রায় ১০ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে।
উল্লেখ্য, ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমা হামলার পর ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা করার হুঁশিয়ারি দিয়েছিল।
বিডিইয়র্ক ডেস্ক, নিউইয়র্ক।
।