এখনও ভোট গণনা চলছে। তবে এতে ভালভাবেই এগিয়ে আছেন ডেমোক্রেট প্রাথী জো বাইডেন।
আর তাকে সম্ভাব্য প্রেসিডেন্ট ধরে নিয়ে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। বাইডেনের ডেলাওয়ার অঙ্গরাজ্যের উইলমিংটনের বাড়ির আশে পাশে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সিক্রেট সার্ভিস সদস্য। এছাড়া জো বাইডেনের বাড়ি ও পার্শ্ববর্তী কিছু এলাকাকে নো- ফ্লাই জোন ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডিনিস্ট্রশন।
শাহ ফারুক রহমান, নিউইয়র্ক ।