শনিবার, ০২ আগস্ট, ২০২৫
রাজধানী ঢাকার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত এবং নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে নিহত পুলিশ অফিসার দিদারুল ইসলামের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হল নিউইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারে। নিউইয়র্কে বাংলাদেশ কমিউনিটির আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটি এ দোয়া মাহফিলের আয়োজন করে।
কমিউনিটি অ্যাক্টিভিস্ট ফখরুল ইসলাম দেলোয়ারের উপস্থাপনায় দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তৃতা করেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।
পরে দুটি ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা, মুসলিম উম্মাহ ও বিশ্ব শান্তির জন্য দোয়া পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের খতিব মাওলানা আবু জাফর বেগ। দোয়ার সময় অনেক মুসল্লি কান্নায় ভেঙে পড়েন। দোয়া শেষে সবার মাঝে ডিনারের প্যাকেট তুলে দেওয়া হয়।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।