শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, গণতন্ত্রকে পূন:প্রতিষ্ঠিত করার জন্যই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি নামে রাজনৈতিক দল গড়েছিলেন। আর এই দলের মাধ্যমেই তিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের দোয়ার খুলে দিয়েছিলেন।
নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় নিউইয়র্ক স্টেট বিএনপি আয়োজিত বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে আব্দুস সালাম আরও বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে সরকার পরিবর্তনের একমাত্র উপায় হল নির্বাচন।
অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম গত ১৭ বছর বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রবাসী নেতাকর্মীদের সীমাহীন পরিশ্রমের কথা তুলে ধরে বলেন, আপনাদের ত্যাগ কোনভাবেই ভুলার নয়। দলের প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমি আপনাদের শ্রদ্ধা জানাই। আপনারা প্রবাসী নেতাকর্মীগণ দলের প্রাণ।
এ সময় সমাবেশের প্রধান বক্তা, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ বলেন, শেখ মুজিবুর রহমান দেশের স্বাধীনতা চাননি। আর সেই ক্রান্তিলগ্নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন।
সমাবেশের গেস্ট অব অনার, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জিল্লুর রহমান জিল্লু বলেন, দেশের স্বাধীনতা আর সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনেই বিএনপি’র জন্ম হয়েছিল।
সমাবেশের গেস্ট অব অনার, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জিল্লুর রহমান জিল্লু বলেন, দেশের স্বাধীনতা আর সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনেই বিএনপি’র জন্ম হয়েছিল।
এ সময় সমাবেশের অন্যতম গেস্ট অব অনার,বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট বলেন, আগামী নির্বাচন পর্যন্ত আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যে কোন ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে।
নিউইয়র্ক স্টেট বিএনপির সাধারন সম্পাদক সাঈদুর রহমান সাঈদের পরিচালনায় সমাবেশে সমাপনী বক্তৃতা করেন সংগঠনের সভাপতি ওয়ালিউল্লাহ আতিকুর রহমান।
এ সময় নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি ওয়ালিউল্লাহ আতিকুর রহমান বলেন, আমরা গত ১৭ বছর রাজপথে ছিলাম। চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বনা। তিনি বলেন, ইনশাআল্লাহ আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করবে।
এর আগে নিউইয়র্ক স্টেট বিএনপি’র সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদ সমাবেশে উপস্থিত সকল নেতাকর্মীকে পরিচয় করিয়ে দেন। সমাবেশ চলাকালে মিছিলে মিছিলে প্রকম্পিত হয় গোটা ডাইভারসিটি এলাকা।
শাহ ফারুক রহমান
এডিটর,বিডিইয়র্ক, নিউইয়র্ক।