১১ অক্টোবর শনিবার হিউম্যান সাপোর্ট করপোরেশন আয়োজিত ফ্রি ফ্লু’র টিকাদান কর্মসূচি ছিল জ্যাকসন হাইটস। সন্ধ্যা ছয়টা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত এ টিকাদান কর্মসূচি অব্যাহত ছিল।
আয়োজকরা জানান, প্রায় দুই শতাধিক মানুষকে টিকা প্রদান করা হয়।
এ সময় হিউম্যান সাপোর্ট করপোরেশনের প্রেসিডেন্ট,বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও রাজনীতিবিদ মো: সোলায়মান আলী বলেন, প্রতি বছর আমরা যাদের কাগজপত্র নেই এমন মানুষদের টার্গেট করেই এই টিকাদান কর্মসূচির আয়োজন করে থাকি।
তবে যে কেউ এই টিকা নিতে পারেন। আর এই আয়োজনে সব সময়ই সর্বস্তরের মানুষ অংশ নেন। সবার অংশগ্রহণ আমাদেরকে উৎসাহিত করে। সোলায়মান আলী বলেন, প্রায় দেড়দশক ধরে আমরা এই সেবাদান কর্মসূচি চালিয়ে আসছি। তিনি বলেন, এই কর্মসূচির সফল বাস্তবায়নে আমাদের সঙ্গে আছে ওয়ালগ্রীন। সোলায়মান আলী বলেন, আমরা আরও বড় পরিসরে কাজ করতে স্বেচ্ছাসেবক সন্ধান করছি। যারা এতে অংশ নিতে চান তাদের স্বাগতম। এ ব্যাপারে তিনি সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রধান অতিথি বিশিষ্ট সাংবাদিক শাবান মাহমুদ, সাইফুদ্দিন নাসির,শরিফ কামরুল আলম হীরা,মমতাজ শাহনাজ, জাহানারা আলী, হুমায়ন কবির ঢালি, সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট তপন সেন, ফার্মাসিস্ট মেরি লিন,ইয়াসিন কবির জয়,হাসিনা আক্তার,ফারজানা শোভা, মিজানুর রহমান খান,জেনান নাশিত সানি, লিটু আনাম,জীবন চৌধুরী,যুক্তরাষ্ট্র ছাত্রলীগ নেতা হৃদয় মিয়া প্রমুখ।
টিকাদান শেষে সবাইকে আপ্যায়ন করা হয়।