মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকান পুলিশ এসোসিয়েশন-বাপা’র নতুন কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ক্যাপ্টেন এ কে এম আলম (প্রিন্স আলম) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই প্যানেলের ডিটেকটিভ জামিল সরোয়ার জনি।
ফলাফল ঘোষণার পর নির্বাচন কমিশন নবনির্বাচিতদের অভিনন্দন জানানোর পাশাপাশি নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থী, ভোটার ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। শিগগিরই নবনির্বাচিত কমিটির শপথগ্রহণ অনুষ্ঠিত হবে বলে বাপার পক্ষ থেকে গণমাধ্যমকে জানান।
বিশ্বের রাজধানীখ্যাত নিউইয়র্কের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত পুলিশ বাহিনী-নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট তথা এনওয়াইপিডি সারা বিশ্বে একটি ব্র্যান্ড। আর এই বাহিনীতে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের কয়েক হাজার মেধাবী সন্তানেরা। ইতিমধ্যেই তাদের কয়েকজন এনওয়াইপিডির উচ্চপদে আসীন হয়েছেন-যা যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের সম্মানীত করেছে। ভবিষ্যতে তাঁরা এই বাহিনীতে আরও বেশি সংখ্যায় দায়িত্বশীল জায়গায় যাওয়ার যোগ্যতা অর্জন করবেন-এমন প্রত্যাশা সবার।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।